২৪ ঘণ্টা জরুরি সেবাতথ্য: 01708-889349সিরিয়াল: 01708-889341
জীবন আলো হাসপাতাল
(প্রাঃ) · মাইজদী কোর্ট, নোয়াখালী
সিরিয়াল নিন
২০১৬ সাল থেকে · নতুন সংযোজন: SCANU (NICU)

সুখে–অসুখে আস্থার সাথে, জীবন আলো আছে আপনার পাশে

নিউরো-মেডিসিন ও মানসিক স্বাস্থ্য থেকে গাইনি-প্রসূতি, শিশু ও নবজাতক (SCANU), হৃদরোগ, সার্জারি, অর্থোপেডিক্স ও লিভার। নোয়াখালী মেডিকেল কলেজসহ দেশের নামকরা প্রতিষ্ঠানের ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, মাইজদীতে এক ছাদের নিচে।

২৪/৭জরুরি বিভাগ ২৬ জনবিশেষজ্ঞ চিকিৎসক ১৫+বিভাগ ও সেবা SCANUনবজাতক পরিচর্যা কেন্দ্র

সিরিয়াল স্লিপ

তথ্য দিন, আমাদের কল সেন্টার সিরিয়াল নিশ্চিত করবে

OPD

জরুরি অবস্থায় ফর্ম নয়, সরাসরি কল করুন 01708-889349

আমাদের বিশেষ প্রোগ্রাম

ডিজেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম

যেসব রোগে চিকিৎসা দীর্ঘমেয়াদি, সেখানে ফলাফল নির্ভর করে নিয়মিত ফলো-আপ আর ধাপে ধাপে উন্নতির হিসাব রাখার ওপর। আমাদের এই প্রোগ্রামে চিকিৎসক, ফিজিওথেরাপি ও ফলো-আপ টিম একসাথে কাজ করে।

৫০–৬০জন রোগী প্রতিদিন আসেন, সারাদেশ থেকে
সেরিব্রাল পালসি (CP)গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলেবুদ্ধি ও মানসিক প্রতিবন্ধিতাডাউন সিনড্রোমঅটিজম ও ADHDস্ট্রোক ও প্যারালাইসিসখিঁচুনি ও মৃগীরোগ

প্রথমবার আসছেন? যেভাবে শুরু করবেন

১
সিরিয়াল নিন

ফোন, WhatsApp বা এই পেইজের সিরিয়াল স্লিপ থেকে। দূর থেকে এলে আগের দিন নিশ্চিত করে নিন।

২
পুরোনো কাগজ সাথে আনুন

আগের প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট, EEG/MRI থাকলে সব একসাথে। শিশুর ক্ষেত্রে টিকা কার্ডও।

৩
পরামর্শ ও চিকিৎসা পরিকল্পনা

চিকিৎসক সমস্যা শুনে, প্রয়োজনে পরীক্ষা ও থেরাপির পরিকল্পনা বুঝিয়ে বলবেন।

৪
নিয়মিত ফলো-আপ

পরের ভিজিটের তারিখ দেওয়া হবে। নির্ধারিত দিনে আসলে উন্নতি মাপা সহজ হয়।

নতুন সংযোজন

SCANU (NICU): নবজাতক শিশুর বিশেষ পরিচর্যা কেন্দ্র

জন্মের পর যে শিশুর বাড়তি যত্ন দরকার, তার জন্য হাসপাতালের ভেতরেই বিশেষ ইউনিট। মা ও শিশু একই হাসপাতালে, দূরে কোথাও নিতে হয় না।

  • অপরিণত ও কম ওজনের নবজাতকের বিশেষায়িত সেবা: বেবি ওয়ার্মার ও এলইডি ফটোথেরাপি
  • গুরুতর অসুস্থ শিশুর (বিশেষ ক্ষেত্রে) উন্নত মনিটরিং
  • অক্সিজেন মাস্ক ও হেডবক্সের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ
  • ২৪ ঘণ্টা ডিউটি ডাক্তার এবং ডিপ্লোমা নার্সের সার্বক্ষণিক তত্ত্বাবধান
ইনকিউবেটরে নবজাতকের যত্ন

যেসব নবজাতকের জন্য প্রয়োজন

জন্মের পর দেরিতে কান্নাজন্মের পর শ্বাসকষ্টকম ওজনজন্মগত ত্রুটিখিঁচুনিনিওনেটাল সেপসিস
গর্ভবতী মায়ের আল্ট্রাসনোগ্রাফি
মা ও শিশু

স্বল্প খরচে সিজার ও নরমাল ডেলিভারি

অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ও সার্জনদের তত্ত্বাবধানে গর্ভকালীন চেক-আপ থেকে ডেলিভারি, আর প্রয়োজনে জন্মের পরপরই SCANU-তে নবজাতকের যত্ন।

যোগাযোগ: 01708-889349
বিভাগ ও সেবাসমূহ

সঠিক চিকিৎসা বদলে দেয় জীবন

বিশেষজ্ঞ চিকিৎসা থেকে ল্যাব, ফার্মেসি ও জরুরি বিভাগ। প্রয়োজনের সব সেবা এক জায়গায়।

মেডিসিন, নিউরো-মেডিসিন ও স্ট্রোক

স্ট্রোক, প্যারালাইসিস, খিঁচুনি ও মৃগীরোগ, মাথাব্যথা, হাত-পা কাঁপা ও স্নায়ুরোগ।

চিকিৎসক দেখুন →

মানসিক স্বাস্থ্য (সাইকিয়াট্রি)

দুশ্চিন্তা, ডিপ্রেশন, শুচিবায়ু, ঘুম ও স্মৃতির সমস্যা, মাদকাসক্তি ও শিশু-কিশোরের মানসিক সমস্যা।

চিকিৎসক দেখুন →

শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট ও অটিজম

কথা না বলা, বসতে-হাঁটতে দেরি, CP, ADHD ও অটিজম। দীর্ঘমেয়াদি ফলো-আপ প্রোগ্রাম।

চিকিৎসক দেখুন →

গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব

গর্ভকালীন চেক-আপ, স্বল্প খরচে নরমাল ডেলিভারি ও সিজার, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগের চিকিৎসা।

চিকিৎসক দেখুন →

শিশু ও কিশোর রোগ

জ্বর, নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়া, খিঁচুনি, পুষ্টিহীনতা ও শিশুর যাবতীয় রোগ।

চিকিৎসক দেখুন →

SCANU (NICU)

অপরিণত ও কম ওজনের নবজাতকের বিশেষ পরিচর্যা, ফটোথেরাপি ও অক্সিজেন সাপোর্ট।

চিকিৎসক দেখুন →

হৃদরোগ ও বক্ষব্যাধি

বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, বাতজ্বর ও ইকোকার্ডিওগ্রাফি।

চিকিৎসক দেখুন →

জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি

পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, থাইরয়েড, টিউমার ও পেটের অপারেশন।

চিকিৎসক দেখুন →

ইউরোলজি ও কিডনি

কিডনি ও মূত্রথলির পাথর, প্রোস্টেট, মূত্রনালীর বাধা ও ইউরোলজিক্যাল অপারেশন।

চিকিৎসক দেখুন →

কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি

পাইলস, ফিশার, ফিস্টুলা, স্তনের চাকা। মহিলাদের জন্য মহিলা সার্জন আছেন।

চিকিৎসক দেখুন →

বার্ন ও প্লাস্টিক সার্জারি

পোড়া রোগীর চিকিৎসা, ক্ষত ও পুনর্গঠনমূলক প্লাস্টিক সার্জারি।

চিকিৎসক দেখুন →

অর্থোপেডিক্স ও বাত-ব্যথা

হাড় ভাঙা, হাড়-জোড়া ও মেরুদণ্ডের ব্যথা, বাত ও আঘাতজনিত সমস্যা।

চিকিৎসক দেখুন →

পরিপাকতন্ত্র, লিভার ও এন্ডোস্কপি

গ্যাস্ট্রিক, আলসার, জন্ডিস, লিভারের রোগ। ভিডিও এন্ডোস্কপি ও কোলনোস্কপি।

চিকিৎসক দেখুন →

নাক-কান-গলা ও হেড-নেক

কানে কম শোনা, টনসিল, সাইনাস, গলার সমস্যা ও হেড-নেক সার্জারি।

চিকিৎসক দেখুন →

চর্ম, যৌন ও লেজার

এলার্জি, চর্মরোগ, যৌনরোগ, লেজার ও এসথেটিক চিকিৎসা।

চিকিৎসক দেখুন →

ক্যান্সার

ক্যান্সার নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও নিয়মিত ফলো-আপ।

চিকিৎসক দেখুন →

রেডিওলজি ও আল্ট্রাসনোগ্রাফি

আল্ট্রাসনোগ্রাফি ও ইমেজিং পরীক্ষা, অভিজ্ঞ সনোলজিস্টের মাধ্যমে।

চিকিৎসক দেখুন →

অ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন

নিরাপদ অ্যানেসথেসিয়া এবং দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসা।

চিকিৎসক দেখুন →

ফিজিওথেরাপি

CP, স্ট্রোক, প্যারালাইসিস ও বাত-ব্যথায় নিয়মিত থেরাপি।

প্যাথলজি ল্যাব ও ফার্মেসি

প্রয়োজনীয় পরীক্ষা, রিপোর্ট ডেলিভারি ডেস্ক ও হাসপাতালের ভেতরেই ফার্মেসি।

আমাদের চিকিৎসকবৃন্দ

২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, এক ছাদের নিচে

বিভাগ বেছে নিন বা নাম ও রোগ লিখে খুঁজুন। সিরিয়ালের জন্য কল করুন 01708-889341 অথবা 01872-725962

২৬ জন চিকিৎসক দেখানো হচ্ছে
ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন
চেয়ারম্যান · মেডিসিন, নিউরো-মেডিসিন, স্ট্রোক ও সাইকিয়াট্রি

ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) · এমডি (সাইকিয়াট্রি-থিসিস) · পিজিটি (কার্ডিওলজি), পিজিটি (মেডিসিন)

লেকচারার, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী · বিএমডিসি রেজি. নং A-40791

স্ট্রোক ও প্যারালাইসিসখিঁচুনি ও মৃগীরোগমাথাব্যথা ও স্নায়ুরোগদুশ্চিন্তা ও ডিপ্রেশনশিশু-কিশোরের মানসিক সমস্যাব্রেইন ডেভেলপমেন্ট ও অটিজমস্মৃতিভ্রম ও ঘুমের সমস্যামাদকাসক্তি

চেম্বার: প্রতিদিন দুপুর ২টা – রাত ৮টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (১২টি)
  • তীব্র বা দীর্ঘমেয়াদি মাথাব্যথা
  • স্ট্রোক, মুখ বেঁকে যাওয়া, এক পাশ অবশ
  • হাত-পা কাঁপা ও দুর্বলতা
  • খিঁচুনি, অজ্ঞান হওয়া
  • হতাশা, অনিদ্রা, আতঙ্ক
  • বুক ধড়ফড়, দম বন্ধ ভাব, মৃত্যুভয়
  • শুচিবায়ু, একই কাজ বারবার করা
  • স্মৃতিভ্রম, কিছু মনে না থাকা
  • অদৃশ্য কথা শোনা, সন্দেহপ্রবণতা
  • কথা বলতে না পারা, পড়ালেখায় অমনোযোগ
  • মাদকাসক্তি ও এর ফলে আচরণগত সমস্যা
  • দাম্পত্য ও যৌন সমস্যা
ডাঃ মানছুরা আক্তার পিওমনি
গাইনি ও প্রসূতি

ডাঃ মানছুরা আক্তার পিওমনি

বন্ধ্যাত্ব, গাইনি, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ও সার্জন

এমবিবিএস, সিএমআই (ইনফার্টিলিটি), পিজিটি (গাইনি এন্ড অবস), ডিএমইউ, সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)

বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতিদিন দুপুর ২টা – রাত ৮টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (১৩টি)
  • অনিয়মিত ঋতুস্রাব ও অতিরিক্ত রক্তপাত
  • বন্ধ্যাত্ব ও গর্ভধারণে সমস্যা
  • পলিসিস্টিক ওভারি সিনড্রোম
  • ইউটেরাসের ফাইব্রয়েড ও ওভারিয়ান সিস্ট
  • জরায়ুর পতন ও ক্যান্সার
  • ইউরিন সমস্যা ও যৌন সংক্রমণ
  • গর্ভনিরোধক পদ্ধতি
  • মেনোপজ ও হরমোন সমস্যা
  • ইউটেরাস অপসারণ, সিস্ট বা টিউমার অপারেশন
  • সাধারণ ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা পরিচালনা
  • নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন
  • গর্ভাবস্থায় টিকা, পুষ্টি ও রক্তস্বল্পতা
  • সন্তান জন্মের পর মা ও শিশুর যত্ন
গাইনি ও প্রসূতি

ডাঃ রুমান্নে জান্নাত

গাইনি, বন্ধ্যাত্ব, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ও সার্জন

এমবিবিএস (সিইউ), এফসিপিএস (এফপি) গাইনি এন্ড অবস, সিএমইউ (আল্ট্রা), পিজিটি (গাইনি এন্ড অবস)

বিএমডিসি রেজি. নং এ-১২৮৯০৫

শনি, সোম, বুধ ও শুক্রবার, দুপুর ২টা – সন্ধ্যা ৬টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (৮টি)
  • বন্ধ্যাত্বের চিকিৎসা ও কারণ নির্ণয়
  • গর্ভাবস্থায় পা ফোলা, রক্তস্রাব, পানি ভাঙা
  • বাচ্চার নড়াচড়া কমে যাওয়া
  • গর্ভাবস্থায় প্রেসার, খিঁচুনি, রক্তশূন্যতা
  • নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন
  • ডিএন্ডসি
  • জরায়ু ইনফেকশন ও অপারেশন
  • মাসিকের অনিয়ম, ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ
ডাঃ মুশফিক আহমেদ চৌধুরী
গাইনি ও প্রসূতি

ডাঃ মুশফিক আহমেদ চৌধুরী

স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন

এফসিপিএস (গাইনি এন্ড অবস), এমসিপিএস

সহকারী অধ্যাপক (অবঃ), নোয়াখালী মেডিকেল কলেজ

প্রতিদিন সকাল ৯টা – ১১টা

ডাঃ শামসীয়া শাভরিন শুচি
গাইনি ও প্রসূতি

ডাঃ শামসীয়া শাভরিন শুচি

গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ সার্জন ও সনোলজিস্ট

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

প্রতিদিন সকাল ১০টা – রাত ৮টা

ডাঃ আবুল হাসেম
শিশু ও নবজাতক

ডাঃ আবুল হাসেম

নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)

সহকারী অধ্যাপক (শিশু বিভাগ), আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী

প্রতিদিন সকাল ১০টা – দুপুর ১টা ও দুপুর ২টা – বিকাল ৫টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (৮টি)
  • জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, টনসিল
  • খিঁচুনি
  • শ্বাসকষ্ট, নিউমোনিয়া, অ্যাজমা
  • পেটব্যথা, বমি-ডায়রিয়া, বদহজম
  • খাবারে অনীহা ও পুষ্টিহীনতা
  • প্রস্রাবে সমস্যা
  • এলার্জি ও খোসপাঁচড়া
  • হাম ও চিকেন পক্স
শিশু ও নবজাতক

ডাঃ জহিরুল ইসলাম

নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ

এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), ডিসিএইচ (পেডিয়াট্রিক্স), বিএসএমএমইউ

সহকারী অধ্যাপক (শিশু বিভাগ), নোয়াখালী মেডিকেল কলেজ

প্রতিদিন

ডাঃ মাহমুদুল করিম
হৃদরোগ ও মেডিসিন

ডাঃ মাহমুদুল করিম

হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)

সহকারী অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ), নোয়াখালী মেডিকেল কলেজ · বিএমডিসি এ-২৬৭২৯

প্রতিদিন (শুক্রবার ব্যতীত)

ডাঃ মাহমুদুল হাসান
হৃদরোগ ও মেডিসিন

ডাঃ মাহমুদুল হাসান

মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও ইকোকার্ডিওগ্রাফি বিশেষজ্ঞ

এমবিবিএস (এস.ইউ), বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), ডি-কার্ড (হৃদরোগ) বিএসএমএমইউ

কনসালটেন্ট (কার্ডিওলজি), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী · বিএমডিসি এ-৩৭৬৫৩

প্রতিদিন

যেসব সমস্যার চিকিৎসা দেন (১০টি)
  • বুকে ব্যথা ও চাপ ধরা
  • শ্বাসকষ্ট ও বুক ধড়ফড়
  • উচ্চ রক্তচাপ
  • অনিয়মিত হৃদস্পন্দন
  • রক্তে চর্বি জমা
  • জন্মগত হৃদরোগ
  • হাঁটু ও জয়েন্টে ব্যথা
  • ডায়াবেটিস ও এর জটিলতা
  • ব্রেইন স্ট্রোক
  • ইকোকার্ডিওগ্রাফি
হৃদরোগ ও মেডিসিন

ডাঃ মোঃ মাসুদুর রহমান

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড (কার্ডিওলজি-NICVD), এফসিপিএস (মেডিসিন) পার্ট-২, পিজিটি (বক্ষব্যাধি ও নিউরোমেডিসিন)

শনি থেকে বুধবার, দুপুর ১২টা – ৩টা

অধ্যাপক ডাঃ জসীম উদ্দিন আহাম্মদ চৌধুরী
সার্জারি ও ইউরোলজি

অধ্যাপক ডাঃ জসীম উদ্দিন আহাম্মদ চৌধুরী

সার্জারি বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)

অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল · বিএমডিসি এ-১৮৮০১

প্রতিদিন

যেসব সমস্যার চিকিৎসা দেন (১৭টি)
  • অ্যাপেন্ডিসাইটিস
  • গলস্টোন/পিত্তথলিতে পাথর
  • হার্নিয়া
  • পাইলস/অর্শরোগ
  • ফিশার
  • পেটের টিউমার
  • ব্রেস্ট টিউমার বা ক্যান্সার
  • থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা
  • কোলন ও রেকটাল ক্যান্সার
  • আলসার পারফোরেশন
  • বায়োপসি
  • পিত্তথলির ইনফেকশন
  • এনাল অ্যাবসেস
  • ফোড়া/পুঁজ জমা
  • পাইলোনিডাল সাইনাস
  • আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তপাত
  • অস্ত্রোপচারের মাধ্যমে পেটব্যথার কারণ নির্ধারণ
ডাঃ মোঃ কামরুজ্জামান (আজাদ)
সার্জারি ও ইউরোলজি

ডাঃ মোঃ কামরুজ্জামান (আজাদ)

জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি, পাইলস-ফিস্টুলা-ফিসার

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (অর্থোপেডিক্স), এফসিপিএস (সার্জারি); লেজার প্রক্টোলজি ও ল্যাপারোস্কপিক সার্জারিতে (SELSB) প্রশিক্ষণপ্রাপ্ত

রেজিস্ট্রার (সার্জারি), ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী

প্রতিদিন

যেসব সমস্যার চিকিৎসা দেন (১৭টি)
  • অ্যাপেন্ডিসাইটিস
  • গলস্টোন/পিত্তথলিতে পাথর
  • হার্নিয়া
  • পাইলস/অর্শরোগ
  • ফিশার
  • পেটের টিউমার
  • ব্রেস্ট টিউমার বা ক্যান্সার
  • থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা
  • কোলন ও রেকটাল ক্যান্সার
  • আলসার পারফোরেশন
  • বায়োপসি
  • পিত্তথলির ইনফেকশন
  • এনাল অ্যাবসেস
  • ফোড়া/পুঁজ জমা
  • পাইলোনিডাল সাইনাস
  • আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তপাত
  • অস্ত্রোপচারের মাধ্যমে পেটব্যথার কারণ নির্ধারণ
ডাঃ মাহবুবুর রহমান
সার্জারি ও ইউরোলজি

ডাঃ মাহবুবুর রহমান

সার্জারি, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), এমএস (প্লাস্টিক সার্জারি)

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি ও প্লাস্টিক সার্জারি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

প্রতিদিন

ডাঃ মুন-ইমা আলম
সার্জারি ও ইউরোলজি

ডাঃ মুন-ইমা আলম

মহিলা সার্জন · কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি (স্তন ও মলদ্বারের রোগ, অর্শ-পাইলস)

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স · বিএমডিসি এ-৫৯৪৩০

প্রতিদিন দুপুর ২টা – রাত ৮টা

সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জি কবির
সার্জারি ও ইউরোলজি

সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জি কবির

জেনারেল, ল্যাপারোস্কপিক ও ইউরোলজিক্যাল সার্জন

এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি)

ইউরোলজিস্ট, এন্ডোলজিস্ট ও ইউরো-অনকোলজিস্ট; কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন, নোয়াখালী মেডিকেল কলেজ · বিএমডিসি এ-৩৭০১৪

বুধ ও বৃহস্পতিবার, দুপুর ১:৩০টা – সন্ধ্যা ৬টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (১৫টি)
  • অ্যাপেন্ডিসাইটিস ও হার্নিয়া অপারেশন
  • গলব্লাডার পাথর ও পিত্তথলি অপসারণ
  • পাইলস, ফিশার ও ফিস্টুলা অপারেশন
  • থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা
  • টিউমার বা ক্যান্সারের অপারেশন
  • পেটের ট্রমা ও ইনজুরি সার্জারি
  • কোষ্ঠকাঠিন্যজনিত কোলন সার্জারি
  • ওজন কমানোর সার্জারি
  • কিডনির পাথর
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা
  • মূত্রনালীতে বাধা বা সংকোচন
  • ইনকন্টিনেন্স চিকিৎসা
  • পুরুষ বন্ধ্যাত্বের অপারেশন
  • জন্মগত ইউরোলজিক সমস্যা
  • মূত্রথলির টিউমার অপারেশন
সহকারী অধ্যাপক ডাঃ শফিকুর রহমান
সার্জারি ও ইউরোলজি

সহকারী অধ্যাপক ডাঃ শফিকুর রহমান

ইউরোলজি ও ল্যাপারোস্কপিক সার্জন

এমবিবিএস, এমডি (ইউরোলজি)

সহকারী অধ্যাপক, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী · বিএমডিসি A-26827

প্রতি শনিবার সকাল ১০টা – দুপুর ১টা ও দুপুর ২টা – বিকাল ৫টা

যেসব সমস্যার চিকিৎসা দেন (১১টি)
  • পিত্তথলি ও পিত্তনালীর পাথর বা ইনফেকশন
  • অ্যাপেন্ডিসাইটিস
  • হার্নিয়া ও হাইড্রোসিল
  • পরিপাকতন্ত্রের বাধা বা ছিদ্র
  • ব্রেস্ট টিউমার বা চাকা
  • কোলোরেক্টাল সার্জারি (লঙ্গো পদ্ধতি)
  • পাইলস (অর্শ)
  • এনাল ফিশার ও ফিস্টুলা
  • পায়খানার রাস্তা বের হয়ে আসা
  • ফোড়া, ক্ষত ও সার্জিক্যাল টয়লেটিং
  • সকল প্রকার টিউমার ও জেনারেল সার্জারি
ডাঃ মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ
অর্থোপেডিক্স

ডাঃ মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ

অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (বিএসএমএমইউ)

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী · বিএমডিসি এ-৫১৫৭২

শনি, রবি ও সোমবার, দুপুর ২টা – বিকাল ৪টা

অর্থোপেডিক্স

সহকারী অধ্যাপক ডাঃ আমানত উল্যাহ

হাড়-জোড়া ও বাত-ব্যথা বিশেষজ্ঞ

এমবিবিএস, ডি-অর্থো

ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ, ঢাকা · বিএমডিসি এ-৫৭৯৩২

প্রতি শুক্রবার

পরিপাকতন্ত্র ও লিভার

অধ্যাপক ডাঃ এম. এ. রহিম

মেডিসিন, পরিপাকতন্ত্র, লিভার ও এন্ডোস্কপি বিশেষজ্ঞ

এমবিবিএস, এমডি (হেপাটোলজি)

অধ্যাপক (হেপাটোলজি বিভাগ), ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর · ভিডিও এন্ডোস্কপি ও কোলনোস্কপি করেন

মঙ্গলবার – শুক্রবার

ডাঃ বাবলু কুমার বণিক
পরিপাকতন্ত্র ও লিভার

ডাঃ বাবলু কুমার বণিক

মেডিসিন, গ্যাস্ট্রিক, পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)

সহযোগী অধ্যাপক, নোয়াখালী মেডিকেল কলেজ · বিএমডিসি এ-২৭৫৯৯

শনিবার থেকে বুধবার

অধ্যাপক ডাঃ মোঃ ইউনুছ জাহিদ
পরিপাকতন্ত্র ও লিভার

অধ্যাপক ডাঃ মোঃ ইউনুছ জাহিদ

গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ

এমবিবিএস, ডিএসএম (অস্ট্রিয়া), এমসিসিপি (আমেরিকা), এফআরএসএইচ (লন্ডন)

সিনিয়র কনসালটেন্ট (গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি ও মেডিসিন), আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল · বিএমডিসি এ-৯০৫৮

শুক্র থেকে সোমবার, সকাল ৮টা – রাত ৮টা

ডাঃ মোঃ জাহিন তারেক ভূঁইয়া
নাক-কান-গলা

ডাঃ মোঃ জাহিন তারেক ভূঁইয়া

নাক-কান-গলা, হেড-নেক ক্যান্সার ও রিকনস্ট্রাকটিভ সার্জন

এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (ইএনটি এন্ড হেড-নেক সার্জারি), এমএস (ইএনটি এন্ড হেড-নেক সার্জারি)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

প্রতি শুক্রবার

ডাঃ মোঃ ওয়ালী উদ্দীন মাসুদ
চর্ম ও যৌন

ডাঃ মোঃ ওয়ালী উদ্দীন মাসুদ

এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, লেজার স্পেশালিস্ট ও ডার্মাটোসার্জন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিডিভি (চর্ম ও যৌন), বিএসএমএমইউ; ফেলোশিপ ইন এসথেটিক ডার্মাটোলজি

শনি থেকে বুধবার, দুপুর ২টা – রাত ৮টা

সহকারী অধ্যাপক ডাঃ আসিফ একরাম
ক্যান্সার

সহকারী অধ্যাপক ডাঃ আসিফ একরাম

ক্যান্সার বিশেষজ্ঞ

এমবিবিএস, এমফিল

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল · বিএমডিসি এ-৪৫৪২৭

বৃহস্পতি ও শুক্রবার

রেডিওলজি ও আল্ট্রাসনো

ডাঃ আহমেদ কাউছার

রেডিওলজি ও ইমেজিং (আল্ট্রাসনোগ্রাফি) বিশেষজ্ঞ

এমবিবিএস, সিএমইউ, ডিএমইউ

মেডিকেল অফিসার, রেডিওলজি ও ইমেজিং, নোয়াখালী মেডিকেল কলেজ

প্রতিদিন

ডাঃ সুব্রত কুমার দাশ
অ্যানেসথেসিয়া ও পেইন

ডাঃ সুব্রত কুমার দাশ

অ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস, এফসিপিএস, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড

কনসালটেন্ট (সিসি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতি শুক্রবার

রোগীর গল্প

আশার আলোয় ফেরা পরিবারগুলো

আমাদের ফেসবুক পেইজে পরিবারগুলো নিজেরাই তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। এখানে সংক্ষেপে।

খিঁচুনি

৩ বছরের শিশুর খিঁচুনি এখন নিয়ন্ত্রণে

হঠাৎ শুরু হওয়া খিঁচুনি দিনে দিনে বাড়ছিল। নিয়মিত চিকিৎসার পর পরিবার জানিয়েছে, শিশুটি এখন হাসছে, চোখে চোখ রেখে তাকাচ্ছে।

শিশুর বিকাশ

ডাকে সাড়া না দেওয়া শিশু এখন দাঁড়ানোর চেষ্টা করে

খলিফার হাট থেকে আসা শিশুটি ডাকলে সাড়া দিত না, দাঁড়াতে পারত না। এখন হাসে, দাঁড়ানোর চেষ্টা করে। চিকিৎসা চলমান।

খিঁচুনি ও শারীরিক জটিলতা

ফেসবুকে ভিডিও দেখে এসেছিল পরিবারটি

শিশুটি ঘাড় সোজা রাখতে বা বসতে পারত না। চিকিৎসা শুরুর পর খিঁচুনি অনেকটাই কমেছে, শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে।

প্রতিটি রোগীর রোগ, চিকিৎসা ও ফলাফল আলাদা। রোগী/অভিভাবকের সম্মতিতে প্রকাশিত। সব ভিডিও দেখুন ফেসবুক পেইজে

আমাদের অঙ্গীকার

আমরা HEART দিয়ে কাজ করি

জীবন আলো হাসপাতালের প্রত্যেক কর্মী, আয়া থেকে চেয়ারম্যান, এই পাঁচটি মূল্যবোধ মেনে চলেন।

HHonestyসততা

রোগীকে সত্য বলি: রোগ, খরচ, সীমাবদ্ধতা। অপ্রয়োজনীয় কিছু নয়।

EEmpathyসহমর্মিতা

রোগীর ভয় ও কষ্ট আগে শুনি, তারপর বলি।

AAccountabilityদায়বদ্ধতা

সময়মতো আসি, দায়িত্ব শেষ করি, ভুল হলে স্বীকার করি।

RRespectসম্মান

রোগী ও সহকর্মী সবাইকে সমান মর্যাদা। সবাই "আপনি"।

TTeamworkদলীয় সংহতি

দোষ খুঁজি না, একসঙ্গে সমাধান খুঁজি।

আপনি রোগী নন, আমাদের অতিথি।
যা পারি না, সত্য বলে রেফার করি। এটাও চিকিৎসা।
নিজের মায়ের জন্য যেমন যত্ন চাইতাম, আপনার জন্যও তেমনই।

জরুরি মুহূর্তে দেরি নয়

নিচের লক্ষণ দেখা দিলে দিন বা রাত, এখনই হাসপাতালে আসুন বা কল করুন:

  • মুখ বেঁকে যাওয়া, হাত-পা দুর্বল বা কথা জড়িয়ে যাওয়া (স্ট্রোকের লক্ষণ)
  • খিঁচুনি ৫ মিনিটের বেশি থাকা বা বারবার হওয়া
  • নবজাতক জন্মের পর দেরিতে কাঁদা বা শ্বাসকষ্ট
  • গর্ভাবস্থায় রক্তস্রাব, খিঁচুনি বা হঠাৎ পানি ভাঙা
  • বুকে তীব্র ব্যথা বা তীব্র শ্বাসকষ্ট
  • অজ্ঞান হয়ে যাওয়া বা হঠাৎ বিভ্রান্ত আচরণ
২৪ ঘণ্টার জরুরি হটলাইন01708-889349হাসপাতাল রোড, মাইজদী কোর্ট, নোয়াখালী
সাধারণ প্রশ্ন

যা জানতে চান

কিভাবে সিরিয়াল নেব?

01708-889341 বা 01872-725962 নম্বরে কল করুন, 01708-889349 নম্বরে WhatsApp করুন, অথবা এই পেইজের সিরিয়াল স্লিপ পূরণ করে পাঠান। কল সেন্টার সিরিয়াল নম্বর ও সময় জানিয়ে দেবে।

ডাঃ ইমাম হোসেন কখন রোগী দেখেন?

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা। দূর থেকে এলে আগে থেকে সিরিয়াল নিশ্চিত করে আসুন।

সিজার ও নরমাল ডেলিভারি কি করা হয়?

হ্যাঁ, অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ও সার্জনদের তত্ত্বাবধানে স্বল্প খরচে সিজার ও নরমাল ডেলিভারি করা হয়। জন্মের পর প্রয়োজনে নবজাতককে আমাদের SCANU-তে রাখা যায়। খরচ জানতে কল করুন 01708-889349।

মহিলা সার্জন কি আছেন?

হ্যাঁ। মহিলাদের অর্শ, পাইলস, স্তন ও মলদ্বারের রোগের জন্য কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জন ডাঃ মুন-ইমা আলম প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা রোগী দেখেন। গাইনি বিভাগেও একাধিক মহিলা চিকিৎসক আছেন।

দূর থেকে আসছি, কী কী সাথে আনব?

আগের সব প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট, EEG/MRI/CT থাকলে সেগুলো, চলমান ওষুধের তালিকা। শিশুর ক্ষেত্রে টিকা কার্ড ও জন্মের সময়ের কাগজপত্র থাকলে আনুন।

শিশুর চিকিৎসা কতদিন চলবে?

CP, বিকাশজনিত বিলম্ব বা অটিজমের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদি। প্রথম ভিজিটে চিকিৎসক পরিকল্পনা ও পরের ফলো-আপের তারিখ বুঝিয়ে দেবেন।

জরুরি বিভাগ কি সবসময় খোলা?

হ্যাঁ, জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা। হটলাইন: 01708-889349

ফ্রি স্বাস্থ্য ওয়েবিনারে কিভাবে যুক্ত হব?

খিঁচুনি, ADHD, স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা নিয়মিত ফ্রি WhatsApp লাইভ ওয়েবিনার করি। এই লিংকে যুক্ত হোন।

যোগাযোগ

আমাদের খুঁজে পাবেন যেখানে

ঠিকানাজীবন আলো হাসপাতাল (প্রাঃ), হাসপাতাল রোড (সদর হাসপাতাল সংলগ্ন), মাইজদী কোর্ট, নোয়াখালী-৩৮০০
সিরিয়াল01708-889341, 01872-725962
তথ্য অনুসন্ধান ও জরুরি01708-889349
রিসেপশন01708-889344
WhatsApp01708-889349
মানচিত্র

হাসপাতাল রোড, মাইজদী কোর্ট

নোয়াখালী জেলা শহরের কেন্দ্রে। বেগমগঞ্জ, সোনাইমুড়ী, হাতিয়া, লক্ষ্মীপুর ও ফেনী থেকে সহজে আসা যায়।

Google Maps-এ দিক নির্দেশনা